ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

গাজীপুরে মহাসড়কে জনতার উপচে পড়া ভিড়, নেই স্বাস্থ্যবিধির বালাই

গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের জনতার উপচে পড়া ভিড়, নেই কোন স্বাস্থ্যবিধির বালাই। থেমে থেমে চলছে গণপরিবহন । গোপনে মোবাইল শোরুম গুলো খোলা রাখা হয়েছে । আজ (২১ এপ্রিল) উপজেলার মাওনা চৌরাস্তা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ফ্লাইওভার এলাকার বুধবার দুপুরে সরেজমিনে ঘুরে দেখা যায় ,এমন চিত্র। শ্রমজীবী মানুষরা জানান ,তাদের কাজের জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছে, তাই তারা মহাসড়কে নেমে এসেছেন। কিন্তু লকডাউন এর কারণে তারা কোন কাজ পাচ্ছে না। তারা এখন না খেয়ে মরতে বসেছে। গণপরিবহন গুলো অভাবের তাড়নায় থেমে থেমে চালাচ্ছে। মাওনা চৌরাস্তা ইয়াকুব আলী সুপার মার্কেট মোবাইলের শোরুম গুলোতে দোকানের শাটার খোলা রেখে  সামনে লোকজন বসিয়ে ভিতরে দোকান খোলা রেখে মোবাইল ফোন বিক্রি করতে দেখা যাচ্ছে।  সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন দেওয়ার পরেও এখানে মানা হচ্ছে না লকডাউন।  স্বাস্থ্য বিধি না মেনে চলাচল করছে জনসাধারণ ,নেই কারো মুখে মাস্ক। অন্যদিকে  শিল্পের মালিকদের সরকারের নির্দেশনা দিয়েছিল স্বাস্থ্যবিধি মেনে নিজস্ব পরিবহনে শ্রমিকদের তাদের শিল্প-কারখানায় আনা নেওয়ার জন্য, কিন্তু  এখন তার উল্টো। শ্রমিকরা স্বাস্থ্য বিধি না মেনে নিজ নিজ দায়িত্বে সকাল হলেই বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে মহাসড়ক দিয়ে পায়ে হেঁটে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি উদ্দেশ্যে রওনা হচ্ছে। করোনা মহামারী তে সর্বাত্মক লকডাউনে জনগণকে সচেতন করা জন্য উপজেলা প্রশাসন থেকে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

ads
ads
ads

Our Facebook Page

↑